প্রকাশিত: 3:13 PM, November 15, 2026

চাদাবাজিতে পুনরায় প্রশ্নবিদ্ধ লৌহজংয়ের সাংবাদিকতা

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:
সাংবাদিক নাকি সমাজের দর্পণ। সেই দর্পণে কালিমা লেপে দিয়ে একের পর এক বিতর্কিত হচ্ছে লৌহজংয়ের গণমাধ্যম কর্মীরা। মৃত ব্যক্তিকে পুজি করে, চাদাবাজি করতে দ্বিতীয়বার চিন্তাভাবনা করছে না তারা। 

এমনই এক ঘটনার সাক্ষী হল লৌহজং এর সাধারণ জনগণ। মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে  মাছ ধরার নৌকাডুবির ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক পরিচয় দেওয়া এক ব্যক্তির বিরুদ্ধে জেলে ইলিয়াস শিকদারকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি এশিয়ান টেলিভিশনের সাংবাদিক পরিচয় দেওয়া সাইদুর রহমান টুটুল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ থেকে ২০ দিন আগে ইলিয়াস শিকদারের নৌকায়  সাতজন জেলেকে নিয়ে মাছ ধরার নৌকাটি ডুবন্ত বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় ছয়জন জেলে সাতরে তীরে উঠতে সক্ষম হলেও কাঞ্চন নামে একজন জেলে নিখোজ হয়। মর্মান্তিক এ দুর্ঘটনার পর নিখোজ জেলের সন্ধান ও ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও অভিযোগ রয়েছে, সেই পরিস্থিতিকে কেন্দ্র করে ইলিয়াস শিকদারের কাছ থেকে অর্থ দাবি করা হয়।

অভিযোগ অনুযায়ী, দুর্ঘটনার পর সাইদুর রহমান টুটুল ফোন করে ইলিয়াস শিকদারের কাছে ১০ হাজার টাকা দাবি করেন। ভয়ে ইলিয়াস শিকদার সাত হাজার টাকা দিতে বাধ্য হন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, মুন্সীগঞ্জ থেকে সাংবাদিক আসবে—এমন ভয় দেখিয়ে পরবর্তী সময়ে আরও টাকা দাবি করার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় স্থানীয় আরও দুই সাংবাদিক মানিক মিয়া এবং সুমনের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

সাংবাদিকতা মানুষের অধিকার প্রতিষ্ঠা, অনিয়ম-দুর্নীতি তুলে ধরা এবং অসহায় মানুষের পাশে দাড়ানোর দায়িত্বশীল পেশা। অথচ সেই পেশার পরিচয় ব্যবহার করে কোনো দুর্ঘটনাকবলিত ও অসহায় ব্যক্তির কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।

এ বিষয়ে অভিযুক্ত সাইদুর রহমান টুটুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। তবে তার বক্তব্যের বিস্তারিত ও অর্থ দাবি কিংবা লেনদেনের বিষয়টি সুকৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।

এদিকে সাইদুর রহমান টুটুলের বিরুদ্ধে আরও কিছু গুরুতর অভিযোগ সামনে এসেছে। স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, লৌহজং থানা ও পদ্মা সেতু উত্তর থানা এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন তথ্য সংগ্রহ করে তাদের কাছে পাঠানো এবং বিএনপির রাজনৈতিক কর্মসূচি ও দলীয় অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে তথ্য সরবরাহের সঙ্গে তিনি জড়িত।

একজন জেলে নৌকাডুবির মতো ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই ঘটনায় একজন জেলে এখনো নিখোজ থাকার বিষয়টিও অত্যন্ত বেদনাদায়ক। এমন পরিস্থিতিতে সাংবাদিক পরিচয়ে কেউ যদি ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করে থাকেন, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন, লৌহজং থানা পুলিশ, পদ্মা সেতু উত্তর থানা এবং সংশ্লিষ্ট টেলিভিশন কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।

বিশেষ করে ইলিয়াস শিকদারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ, ফোনকলের তথ্য, আর্থিক লেনদেন এবং অভিযুক্ত ব্যক্তির সাংবাদিকতার পরিচয় যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

সাংবাদিকতার পরিচয় কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের হাতিয়ার হতে পারে না। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অপকর্মের পথ বন্ধ করা জরুরি।