সাবিয়া ইসলাম সাবিয়া ইসলাম
রিপোর্টার
অবশেষে লৌহজংয়ে নতুন এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন মোঃ নিয়াজ ভূইয়া!

নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ডের পদটি দীর্ঘদিন শূন্য থাকার পর অবশেষে মোঃ নিয়াজ ভূইয়া এ পদে যোগদান করেছেন।
তার নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে শুভকামনা ও অভিনন্দন।
তবে দুঃখজনক বাস্তবতা হলো, এই কর্মস্থলে এসে অনেকেই স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে নানা ধরনের চাপ ও প্রতিকূলতার মুখোমুখি হন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ এবং তার অনুসারীদের প্রভাব নিয়ে স্থানীয় মহলে নানা আলোচনা ও অভিযোগ রয়েছে।
আমরা আশা করি, নতুন এসিল্যান্ড কোনো রাজনৈতিক প্রভাব বা ব্যক্তিগত চাপের কাছে নতি স্বীকার না করে সম্পূর্ণ নিরপেক্ষতা, সততা ও সাহসিকতার সঙ্গে তার দায়িত্ব পালন করবেন।
লৌহজংবাসীর প্রত্যাশা—প্রশাসন চলুক আইনের ভিত্তিতে, রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে নয়।
মোঃ নিয়াজ ভূইয়ার জন্য রইল আন্তরিক শুভকামনা।

