সাবিয়া ইসলাম সাবিয়া ইসলাম
রিপোর্টার
লৌহজংয়ে ভুয়া ফেসবুক আইডি ও ভিডিও কলের মাধ্যমে হয়রানির অভিযোগ, উদ্বিগ্ন প্রবাসীরা


লৌহজং প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের গাওদিয়া গ্রামকে ঘিরে এক নারীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ, হয়রানি এবং আপত্তিকর ভিডিও কলের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার কয়েকজন প্রবাসী উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
অভিযোগে তানিয়া নামের এক নারীর কথা উল্লেখ করা হয়েছে। তিনি মোখলেছ শেখের মেয়ে বলে অভিযোগকারী সূত্র দাবি করেছে। অভিযোগ অনুযায়ী, ওই নারী ৭-৮টি ফেসবুক আইডি, টিক টক, ইমো, হোয়াটসঅ্যাপ এবং ৩-৪টি মোবাইল সিম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে। বিশেষ করে প্রবাসীদের খুজে বের করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হওয়া এবং ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
পরিচয় প্রকাশ না করার শর্তে মালয়েশিয়াপ্রবাসী লৌহজং উপজেলার এক ব্যক্তি দাবি করেন, ওই নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তিনি আপত্তিকর আচরণের মুখোমুখি হয়েছেন। তার অভিযোগ, ভিডিও কলের মাধ্যমে অশালীন অঙ্গভঙ্গি ও পোশাক খুলে পুরুষদের আকৃষ্ট করার চেষ্টা করা হয়। সম্প্রতি এমন এক ভিডিও প্রকাশ্যে আসলে, বিষয়টি আলোচনা সমালোচনা সৃষ্টি হয়।
প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ!
স্থানীয় কয়েকজনের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অনেক প্রবাসী প্রতারণা, ব্ল্যাকমেইল কিংবা ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের ঝুকিতে পড়তে পারেন। ফলে এ ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।
রাজনৈতিক প্রভাবের অভিযোগ, তদন্তের দাবি
এদিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গন নিয়েও অভিযোগকারীদের মধ্যে নানা আলোচনা রয়েছে। মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদকে ঘিরেও অভিযোগকারীরা রাজনৈতিক প্রভাবের প্রসঙ্গ তুলেছে। সালাম এমপি তো হওয়ার পর থেকেই লৌহজং-টঙ্গীবাড়িতে এই ধরনের কর্মকাণ্ড বেড়ে চলেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর ও অন্যান্য ডিজিটাল তথ্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
এ বিষয়ে সংসদ সদস্য আব্দুস সালাম আজাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে, ওনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে তানিয়ার সাথে কথা বললে, তানিয়া জানায়। নিউজ করে আমার কিচ্ছু হবে না। এই সবে আমার কিছু যায় আসে না

