Logo ঢাকা    । ।
    ই-পেপার
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনৈতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সারা বাংলা
  • স্বাস্থ্য
  • মতামত
  • ধর্ম
  • বিচিত্র-সংবাদ
  • আরো
    • নারী ও শিশু
    • মুক্তমত
    • নির্বাচনের মাঠ
    • সাক্ষাৎকার
  1. Uncategorized

সাবিয়া ইসলাম সাবিয়া ইসলাম

রিপোর্টার

প্রকাশিত: 6:16 PM, November 14, 2026


মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক পদ থেকে আওয়ামী লীগের দালাল  ইসরাফিল শেখকে বহিষ্কারের দাবিবিশেষ প্রতিনিধি। মুন্সিগঞ্জ 
মুন্সীগঞ্জ জেলা যুবদলের নবগঠিত আংশিক কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ইসরাফিল শেখকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়েছে। তার অতীত রাজনৈতিক অবস্থান ও দলীয় কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত  বক্তব্যে অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় ইসরাফিল শেখের রাজনৈতিক ভূমিকা এবং তার অবস্থান নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। 

অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী অবস্থান পরিবর্তনের মাধ্যমে তিনি সাংগঠনিক সুবিধা গ্রহণ করেছেন।

বক্তব্যে আরও বলা হয়েছে, বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদলের নেতাকর্মীরা যখন বিভিন্ন আন্দোলন-সংগ্রামে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তখন ইসরাফিল শেখের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা, হামলা কিংবা আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কোনো তথ্য রয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন তুলেছেন তারা।

অভিযোগকারীদের মতে, দলের দুঃসময়ে ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে বিতর্কিত অতীতের অভিযোগ থাকা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হলে সাংগঠনিক শৃঙ্খলা ও নেতাকর্মীদের আস্থার ওপর প্রভাব পড়তে পারে।

দলীয় নেতৃত্বের প্রতি বহিষ্কারের দাবি

অভিযোগকারীরা মুন্সীগঞ্জ জেলা যুবদলের শীর্ষ নেতৃত্বের কাছে ইসরাফিল শেখের রাজনৈতিক অতীত ও সাংগঠনিক কর্মকাণ্ড নিরপেক্ষভাবে তদন্ত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তাদের বক্তব্য, আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করে বিএনপির আদর্শ ও সাংগঠনিক অবস্থান ধরে রাখতে হলে নেতৃত্ব নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে ইসরাফিল শেখ

শেয়ার করুন
  1. Uncategorized
    • Uncategorized এর আরও খবর
    • অবশেষে লৌহজংয়ে নতুন এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন মোঃ নিয়াজ ভূইয়া!

      অবশেষে লৌহজংয়ে নতুন এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন মোঃ নিয়াজ ভূইয়া!

    • ‘জয়যাত্রা প্রতিদিন’-এর একতরফা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

      ‘জয়যাত্রা প্রতিদিন’-এর একতরফা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    আরও


    Editor and Publisher: Mostammat Rehana Begum

    ______
    Acting Editor: Shimul Khan
    ________
    ​Legal Advisor:
    Advocate Shaheen Sultana
    Assistant Attorney General, Supreme Court of Bangladesh
    Chamber: Supreme Court Bar Association Building, Dhaka, Bangladesh,
    _________

    ​Headquarters
    Metz Crescent
    Ottawa, Ontario, Canada
    +1 (343) 998-7548

    ​Email:
    morningbangladesh@gmail.com
    Advertisement:
    morningbangladesh@gmail.com
    ​Source: https:// morningbangladesh.com

    পত্রিকা সম্পর্কে
    গোপনীয়তার নীতি
    শর্তাবলী
    যোগাযোগ

    ডাউনলোড করুন  

    Logo


    দেশ বার্তা © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।