

নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নবাগত (এসি ল্যান্ড) সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ ভুইয়া এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন লৌহজং উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার ২৪ নভেম্বর সকাল ১০ ঘটিকায় লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে লৌহজং উপজেলা প্রেসক্লাব এর কার্যকরী কমিটির সদস্যগনের সাথে এই সৌজন্য সাক্ষাৎ হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান এর সম্প্রতি বদলী হওয়ার পর তার স্হলে গত ১২ নভেম্বর যোগদান করেন মো. নিয়াজ ভুইয়া।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোঃ নিয়াজ ভূইয়া।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) পূর্বাহ্ণে জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সিগঞ্জে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এর আগে মোঃ নিয়াজ ভূইয়া জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারিতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন কর্মস্থলে তাঁর যোগদানের মধ্য দিয়ে লৌহজং উপজেলার ভূমি প্রশাসনের দায়িত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো।
সাক্ষাৎকালে নবাগত এসি ল্যান্ড লৌহজং উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং পারস্পরিক সহযোগিতা, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংবাদকর্মীদের ভূমিকা ও ভূমি সেবার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত এসি ল্যান্ডকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং লৌহজংয়ের সার্বিক উন্নয়ন ও ইতিবাচক সংবাদ প্রচারে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। লৌহজং উপজেলার বর্তমান পরিস্থিতি ও আইনশৃঙ্খলাসহ এলাকার বিভিন্ন বিষয় নিয়েও এসময় আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সহ-সভাপতি রুবেল ইসলাম তাহমিদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক ফৌজি হাসান খান রিকু, দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান, অর্থ সম্পাদক মো. স্বপন বেপারী প্রমুখ।