সাবিয়া ইসলাম সাবিয়া ইসলাম
রিপোর্টার
যুব-শক্তি সামাজিক আন্দোলন বাংলাদেশ’-এর আহ্বায়ক কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক:
“যুব ঐক্য মূল শক্তি”—এই স্লোগানকে সামনে রেখে সামাজিক ও জাতীয়তাবাদী আদর্শের যুব সংগঠন ‘যুব-শক্তি সামাজিক আন্দোলন বাংলাদেশ’-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সংগঠনের প্রতিষ্ঠাতা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী ও যুব নেতা মোঃ রাসেল সরকারকে আহ্বায়ক এবং মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং ইতিবাচক সামাজিক চিন্তাধারা বিকাশের লক্ষ্যে ২০১১ সালে ‘যুব-শক্তি সামাজিক আন্দোলন বাংলাদেশ’-এর পথচলা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই একঝাঁক সাহসী ও উদ্যমী তরুণদের নিয়ে সংগঠনটি মাদক, জুয়া ও চাঁদাবাজি প্রতিরোধসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
জাতীয়তাবাদী মূল আদর্শে বিশ্বাসী এই সংগঠনটি বিগত দিনে দেশ ও জাতির ক্রান্তিলগ্নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিগত সরকারের শাসনামলে সাধারণ জনগণের ওপর চালানো হামলা, মামলা, হয়রানি, হুমকি, গুম-খুন ও নির্যাতনের বিরুদ্ধে সংগঠনটি রাজপথে সোচ্চার ছিল। সে সময় অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করে সংগঠনটির নেতাকর্মীরা।
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে সামাজিক ও জাতীয় স্বার্থে কাজ করার পর ২০২৬ সালে সংগঠনটি সরকারি নিবন্ধন লাভ করে। নিবন্ধন প্রাপ্তির পর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করতেই এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।
নবনির্বাচিত আহ্বায়ক যুব নেতা মোঃ রাসেল সরকার এবং সদস্য সচিব মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ জানান, তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে একটি বৈষম্যহীন, মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে ‘যুব-শক্তি সামাজিক আন্দোলন বাংলাদেশ’ আগামীতেও তাদের আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে।

