

নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মনির শেখকে ঘিরে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা মনির শেখকে ঘিরে এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা অভিযোগ প্রকাশিত হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কী ধরনের সাংগঠনিক বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
অনুসন্ধানে লৌহজং উপজেলার নওপাড়া বাজারে তার সংশ্লিষ্টতায় পরিচালিত একটি ডেন্টাল কেয়ার প্রতিষ্ঠানের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিয়ে অস্পষ্টতা রয়েছে। সেখানে কোনো স্বীকৃত ডেন্টাল বিশেষজ্ঞ নিয়মিত উপস্থিত থাকেন না বলেও স্থানীয়দের দাবি। একজন চিকিৎসক সপ্তাহে দুই দিন রোগী দেখলেও বাকি সময়ে মাওলানা মনির শেখ নিজেই রোগী দেখেন বলে অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে তার প্রয়োজনীয় পেশাগত যোগ্যতা ও অনুমোদন ছাড়াই চিকিৎসা প্রদান করে আসছেন মাওলানা মনির। এই অপরাধের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, তার নামে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের একটি ডিলারশিপ বা লাইসেন্স থাকার বিষয়টিও আলোচনায় এসেছে। এ কর্মসূচির চাল বিতরণে কোনো অনিয়ম হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বিশেষ করে সুবিধাভোগীদের কার্ড ব্যবস্থাপনা এবং চাল বিতরণের স্বচ্ছতা নিয়ে অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা এনি রহমান ডিলারশিপ এর নামের লিস্ট প্রকাশে আনতে অনিচ্ছা পোষণ করেন এবং গণমাধ্যমের সাথে কথা বলতে অনিহা প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে চাল সঠিক ভাবে বন্টন না করার পিছনে এনি রহমান নিজেও জড়িত।
এর আগে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে প্রকাশ্যে এসেছিল বলে জানা গেছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নারী নিজের মান সম্মানের কথা চিন্তা করে, কোনো লিখিত অভিযোগ কিংবা আইনগত পদক্ষেপে নেননি বলে জানা গেছে। তবে তার দাবি একি কাজ আরো একাধিক নারীর সাথে ও করেছেন বলে অভিযোগ তুলেছন ওনি।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, একজন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট সংগঠন কী পদক্ষেপ নিয়েছে? জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের ভূমিকা নিয়েও আলোচনা রয়েছে। তবে তাদের মদদে এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে—এমন অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ এখনো পাওয়া যায় নী। তবে গণমাধ্যম বিষয় টি নজরদারিতে রেখেনছেল।
এলাকাবাসীর দাবি, ডেন্টাল কেয়ারের লাইসেন্স ও চিকিৎসাসেবার বৈধতা, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ এবং তার বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগ সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।