সাবিয়া ইসলাম সাবিয়া ইসলাম
রিপোর্টার
আদর্শ বাগ এলাকার মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি মনির খান কে ঘিরে অপপ্রচার


নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল কোনাপাড়া আলী মোহাম্মদ খান রোড,আর্দশবাগ এলাকার স্হানীয় বাসিন্দা মনির খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল। মাতুয়াইল কোনাপাড়া আলী মোহাম্মদ খান রোড, আর্দশবাগ এলাকার বাইতুস সালাম জামে মসজিদকমিটির সিনিয়র সহ-সভাপতি, পাড়াডগাইর ইসলামী সমাজকল্যাণ পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত রয়েছেন।
একজন সামাজিক ও শান্তি প্রিয় মানুষ হিসেবে এলাকায় তিনি সকলের কাছে সমাদৃত। মো, মনির খান এলাকার একজন বনেদি পরিবারের সন্তান জন্ম সূত্রে সচ্ছল পরিবারে বেড়ে উঠেছেন। পৈতৃক সূত্রেই তিনি ও তার পরিবার অত্যন্ত স্বাবলম্বী। নিজেও ব্যক্তি জীবনে কামাই রোজগার করে পরিবারকে আরো সমৃদ্ধ করেছেন। এলাকার সমাজ ব্যবস্থায় মনির খানের সহযোগিতা রয়েছে।
এলাকার মুরুব্বিদের নিয়ে গঠিত উন্নয়ন কমিটিতেও তিনি নেতৃত্ব স্থানে রয়েছেন। অত্যন্ত ধার্মিক সাদা মনের মিষ্টভাষী ব্যাক্তি মনির খান কোন দল কানা রাজনৈতিক ব্যক্তি নয় বলেও জানাগেছে। রাষ্ট্রের নাগরিক হিসেবে যেকোনো সরকারি সিদ্ধান্তকে মান্য করে চলেন তিনি। তিনি একজন রাষ্ট্রের সুনাগরিক এবং আইন মান্যকারি ব্যক্তি। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই সাম্প্রতিক সময়ে মনির খানকে ঘিরে মহলটি ষড়যন্ত্রমূলকভাবে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে।
সর্বসাধারণকে এসব অপপ্রচারের কর্নপাত না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে মনির খানের মতো সামাজিক ব্যক্তিদের সম্মানের সাথে সুযোগ প্রদান করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

