প্রকাশিত: 10:28 PM, November 14, 2026


পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে ২১ পিস ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ বিএনপি নেতা নাজমুলের বিরুদ্ধে

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“border”:1,”transform”:3,”square_fit”:2},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

​নিজস্ব প্রতিবেদক:
পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিকাকে কাছে পেতে তাঁর স্বামীকে ২১ পিস ইয়াবা দিয়ে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের মদনপুরের বিএনপি নেতা নাজমুল প্রধানের বিরুদ্ধে। ডেমরা থানা এলাকার এক পুলিশ সোর্সের সহায়তায় পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

​অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের মদনপুর এলাকার মৃত কামিজ উদ্দিন প্রধানের ছেলে নাজমুল প্রধানের বাসায় স্ত্রী বীথি আক্তারকে নিয়ে ভাড়া থাকতেন শফিউল ইসলাম। শফিউল ও তাঁর স্ত্রী বীথি আক্তারের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার নবীনগর গ্রামে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় কয়েকজন ব্যক্তি শফিউল ইসলামকে আটক করেন। পরে ১০ হাজার টাকা দিয়ে তাঁকে ছাড়িয়ে আনা হয়। ওই সময় শফিউল ও তাঁর স্ত্রী আর্থিক সংকটে থাকায় নাজমুল প্রধান তাঁদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। একপর্যায়ে বীথি আক্তারের সঙ্গে নাজমুলের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। এমনকি বীথির গ্রামের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গেও সুসম্পর্ক গড়ে তোলেন নাজমুল।

​পরবর্তীতে শফিউল ইসলামের অগোচরে তাঁদের মধ্যে অনৈতিক সম্পর্ক আরও গভীর হয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। বিষয়টি জানাজানি হলে নাজমুলের পরিবারের পক্ষ থেকেও বাধা আসে। অন্যদিকে, স্ত্রীকে নিয়ে নতুন করে সংসার শুরু করতে মদনপুরের বাসা ছেড়ে ঢাকার ডেমরা থানাধীন বাঁশেরপুল নূরমহল আমিনবাগ এলাকার সালাউদ্দিনের বাসায় ভাড়া ওঠেন শফিউল ইসলাম।

​অভিযোগ রয়েছে, এরপর থেকেই বীথি আক্তারকে ফিরে পেতে নানা কৌশল অবলম্বন করতে থাকেন নাজমুল প্রধান। এরই ধারাবাহিকতায় গত ১৩ নভেম্বর ডেমরা থানা এলাকার কবির নামের এক পুলিশ সোর্সের মাধ্যমে শফিউল ইসলামের কাছে ২১ পিস ইয়াবা পাওয়ার নাটক সাজিয়ে তাঁকে মাদক মামলায় আসামি করা হয় এবং কারাগারে পাঠানো হয়। এ বিষয়ে মুঠোফোনে বীথি আক্তারের সঙ্গে কথা হলে তিনি বলেন, “আমি একসময় স্বামীকে নিয়ে নাজমুল প্রধানের বাসায় ভাড়া থাকতাম। আমার স্বামী মাদক সেবন তো দূরের কথা, কোনো দিন মাদকের ধারেকাছেও যাননি। আমাকে ব্ল্যাকমেইল করে নাজমুল প্রধান বিভিন্ন সময় তাঁর কুমতলব হাসিল করার চেষ্টা করতেন। আপনারা তাঁর গ্রামের বাড়িতে গিয়ে খোঁজ নিলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।”

​অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নাজমুল প্রধানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি পুলিশ সোর্স কবিরের কাছে ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। এ সময় প্রতিবেদকের বিভিন্ন প্রশ্নের কোনো সন্তোষজনক জবাব পাওয়া যায়নি।