সবার আগে বাংলাদেশ

প্রকাশিত: 8:32 PM, November 7, 2026


নবাবগঞ্জে লায়ন্সের চক্ষু শিবিরে প্রায় ৭০০ রোগী পেলেন বিনামূল্যে সেবা

বিশেষ প্রতিনিধি:
ঢাকার নবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ শিবিরে প্রায় ৭০০ রোগীর চোখ পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

লায়ন্স ক্লাব অব ঢাকা বনানী মডেল টাউন, ঢাকা এরিস্টক্যাট ও ঢাকা উত্তরা ওয়েস্টের উদ্যোগে এ আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল নবাবগঞ্জ সোসাইটি, নবাবগঞ্জ প্রেসক্লাব ও কলাকোপা ইউনিয়ন পরিষদ।

আয়োজকেরা জানান, শিবিরে শতাধিক ছানি রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোঃ লুতফর রহমান নাদিম এমজেএফের সার্বিক তত্ত্বাবধানে শিবিরটি পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি ছিলেন বিচারপতি মোঃ সেলিম ও গ্যাট ভাইস এরিয়া লিডার বেনজীর আহম্মেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি১-এর জেলা গভর্নর খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান, প্রথম ভাইস জেলা গভর্নর রফিকুল বারী, জেলা ৩১৫এ১-এর প্রথম ভাইস জেলা গভর্নর ড. খন্দকার আবুল হোসেন, পিডিজি হেলেন আক্তার নাসরিন, ডা. খন্দকার আবুল বাসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন খন্দকার, পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এবং অন্যান্য লায়ন ও লিও নেতৃবৃন্দ।

সরকারের পাশাপাশি অসহায় মানুষের সেবায় কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে আয়োজকেরা এলাকাবাসী ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।