প্রকাশিত: 8:54 PM, October 23, 2026


আইন সহায়ক পরিষদ’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে সদস্য নির্বাচিত অ্যাডভোকেট মোহাম্মদ খালেদুর রহমান

বিশেষ প্রতিনিধি;
মুন্সিগঞ্জ, লৌহজংয়ের কৃতী সন্তান ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ খালেদুর রহমান আওয়ামীপন্থী আইনজীবীদের সংগঠন ‘আইন সহায়ক পরিষদ’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

তার এ নির্বাচনে মুন্সীগঞ্জের বিভিন্ন মহলে আনন্দ ও অভিনন্দন জানানো হয়েছে।

তিনি ঢাকা আইনজীবী সমিতির সাবেক সমাজকল্যাণ সম্পাদক, আবাহনী সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় সদস্য এবং মুন্সীগঞ্জ জেলা কার্যকরী সংসদের সভাপতি। এ ছাড়া তিনি সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত।

তার এ নতুন দায়িত্বপ্রাপ্তিতে লৌহজংসহ মুন্সীগঞ্জের বিভিন্ন মহলে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট মোহাম্মদ খালেদুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষী ও অনুসারীরা। তারা তার ভবিষ্যৎ সাংগঠনিক কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন।